পুবের কলম, ওয়েবডেস্ক: পুবের কলম, ওয়েবডেস্ক: যাদবপুরে ছাত্রের রহস্যমৃত্যুতে নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ পুলিশের। যাদবপুর থানায় জয়ন্তকুমার পালকে ডেকে পাঠানো হয়েছে। এই নিরাপত্তারক্ষী জয়ন্তকুমার পাল সংবাদমাধ্যমকে আগেই জানান, ঘটনার দিন হস্টেলের গেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন সুপার দ্বৈপায়ন দত্ত। জয়ন্তকুমার আরও জানান, সেদিন ছাত্ররা
আরও পড়ুন:
এই গেট খুলতে বারণ করেছিলেন। বলা হয়েছিল, কারুর জন্যই যেন গেট খোলা না হয়।
আজ সেই সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই ডেকে পাঠানো হয়েছে নিরাপত্তারক্ষী জয়ন্তকুমার পালকে। সেই সঙ্গে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে। এর আগেই যাদবপুরের রেজিস্টার স্নেহমঞ্জু বসুকে। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত তদন্তে ক্রমশই স্বপ্নদীপের মৃত্যুকাণ্ডে র্যাগিং তত্ত্বই জোরদার হয়েছে।