পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী একুশের বিধানসভা নির্বাচনের আগে নাটকীয় ভাবে তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনেই আগামী ৯ আগস্ট উপনির্বাচনের জন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন:
সেই আসনেই তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হিসাবে দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিংয়ের নাম প্রায় চূড়ান্ত বলেই শোনা যাচ্ছিল। এমনকি নাম ছিল মুকুল রায়েরও।
কিন্তু সেই দুইজন কেউই চূড়ান্ত ছাড়পত্র পেল না তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে। সবাইকে অবাক করে দিয়ে তৃণমূলের প্রার্থী হিসাবে নাম উঠলো প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকারের। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই আলাপচারিতা রয়েছে প্রসার ভারতীর প্রাক্তন এই সিইও জহর সরকারের। এদিন সকালে মমতা নিজেই ফোন করেছিলেন জহরবাবুকে। সেখানেই তাঁকে রাজ্যসভার প্রার্থী হওয়ার কথা বলেন যাতে দেশের এই প্রাক্তন আমলা সন্মতি দেন। এরপরেই তৃণমূলের তরফে টুইট করে জানিয়ে দেওয়া হয় দেশেরজহর সরকারের এবারে রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন।আরও পড়ুন:
জহরবাবু শুধু প্রসার ভারতীর প্রাক্তন সিইও'ই নন, তিনি বাংলার সংস্কৃতি ও দেশের কৃষ্টির অন্যতম ধারক ও বাহকও। এনআরসি বা সিএএ নিয়েও তিনি প্রতিবাদ জানিয়েছেন জহর সরকারের। সাম্প্রতিক কালে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মোদি সরকার যেভাবে হেনস্থা করা শুরু করেছিল তিনি তাঁরও তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।