পুবের কলম,ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ কেন্দ্রের পিডিপি প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পরাজিত হলেন। ২ লক্ষের বেশি ভোটে তাঁকে পরাজিত করেছেন ন্যাশনাল কনফারেন্স প্রার্থী মিয়ান আলতাফ আহমেদ।

লোকসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে জম্মু-কাশ্মিরভিত্তিক ন্যাশনাল কনফারেন্স (এনসি)।

দলের ভাইস প্রেসিডেন্ট ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জেলবন্দি স্বতন্ত্র প্রার্থী   প্রাক্তন বিধায়ক আবদুল রশিদের কাছে পরাজয় মেনে  নিয়েছেন।

ইঞ্জিনিয়ার রশিদ নামে পরিচিত আবদুল রশিদ শেখ বারামুল্লা আসনে ওমর আবদুল্লাহকে এক  লক্ষেরও  বেশি ভোটে পরাজিত করেছেন। আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও পরাজয় মেনে নিয়েছেন ওমর আবদুল্লাহ।

লোকসভা কেন্দ্র

এগিয়ে/জয়ী (প্রার্থী ও দল)

পিছিয়ে/পরাজিত (প্রার্থী ও দল)

ব্যবধান

বারামুল্লা

আবদুল রশিদ শেখ (আইএনডি)

()

216764

অনন্তনাগ-রাজৌরি

মিয়া আলতাফ আহমদ (জেকেএন)

()

389003

শ্রীনগর

আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদী (জেকেএন)

()

241143

উধমপুর

জিতেন্দ্র সিং (বিজেপি)

()

300266

জম্মু

যুগল কিশোর (বিজেপি)

()

575215

লাদাখ

মোহাম্মদ হানিফা (আইএনডি)

()

52548