পুবের কলম, ওয়েবডেস্ক: ফের রাতে গাজায় হামলা চালালো ইহুদি বাহিনী। বৃহস্পতিবার রাতে গাজার আবাসিক এলাকায় হামলা চালায় তারা। ঘটনায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। তিনটি আবাসিক এলাকায় এই হামলা চলে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু আর মহিলা।
আহত বেশ কয়েকজন।আরও পড়ুন:
বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন:
গাজা শহরের দক্ষিণ-পূর্বে আল-জায়তুন পাড়ায় আল-নাদিমের মালিকানাধীন চারতলা বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনও সতর্কতা ছাড়াই হামলা চালানো হয় বাড়িটিতে।
আরও পড়ুন:
নুসিরাত শরণার্থী শিবিরে আল-হুর পরিবারের বাসভবনে ইসরায়েলি বিমান হামলায় আরও আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
আরও পড়ুন:
দক্ষিণ গাজায় খান ইউনিস শরণার্থী শিবিরে সাত্রি পরিবারের বাড়িতে বিমান হামলায় তিন বাসিন্দা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরাইল প্রবেশ করে হামাস ১ হাজার ৪০০ জনকে হত্যার পাশাপাশি দুই শতাধিক মানুষকে বন্দী করে। এর পর থেকেই ধারাবাহিকভাবে গাজা শহরের বোমাবর্ষণ করছে ইসরাইল। এই ঘটনায় নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।