পুবের কলম ওয়েবডেস্ক : ইসরাইল ও তুরস্কের সম্পর্ক ১০ বছরেরও বেশি সময় ধরে খারাপ। এখন সেই সম্পর্ক মেরামতির কাজ শুরু হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের আমন্ত্রণে আঙ্কারা সফর করছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ। ২০০৮ সালের পর ইসরাইলের কোনও শীর্ষ সরকারি কর্মকর্তার এটাই প্রথম তুরস্ক সফর।
দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়তে ইসরাইলি প্রেসিডেন্টের এই সফর বলে মনে করা হচ্ছে।আরও পড়ুন:
২০১৭ সালে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর তুরস্ক ও ইসরাইলের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। সেই থেকেই ইসরাইলের সমালোচনায় সরব তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। গত মাস থেকে দুই দশের সম্পর্কে উন্নতি চোখে পড়ে।
তুরস্কের প্রেসিডেন্ট সে সময় বলেছিলেন, ইসরাইলের প্রাকৃতিক গ্যাস ইউরোপে সরবরাহের জন্য তুরস্ক ও ইসরাইল একসঙ্গে কাজ করতে পারে।আরও পড়ুন:
এ ছাড়া মার্চ মাসে দুই দেশ আলোচনা করে বিদ্যুৎক্ষেত্রে সহযোগিতা নিয়েও আলোচনা করতে পারে। হার্জগের সফরের আগে তুর্কি বিদেশমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের জন্য ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি প্রতিশ্রুতি থেকে পিছু হটবে না তুরস্ক। তুরস্ক ও ইসরাইল উভয় পক্ষ থেকেই বলা হয়েছে, দুই দেশের প্রেসিডেন্ট তাঁদের আলোচনায় সহযোগিতা জোরদার ও দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতের বিষয়গুলো তুলবেন। উল্লেখ্য, অতীতে মূলত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলার কারণেই দেশ দুটির সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন: