পুবের কলম ওয়েব ডেস্ক: দেশে প্রথমবার সবথেকে সস্তার স্মার্ট ফোন এনেছিল মুকেশ আম্বানির জিও। সোমবার নতুন করে আবার ৯৯৯ টাকায় ইন্টারনেটের সুবিধাযুক্ত ফোন লঞ্চ করল রিলায়েন্স জিও।
আরও পড়ুন:
গ্রাহকরা ওই ফোনে ১২৩ টাকার বিনিময়ে আনলিমিটেড কল সহ এক মাসে ১৪ জিবি ডেটার সুবিধা পাবে। ৫ জি চালু হওয়ার পরও দেশে এখনও ২৫ কোটি মানুষ ২ জি ফোন ব্যবহার করেন। রিলায়েন্স জিও-র পক্ষ থেকে বলা হয়েছে, ‘২ জি মুক্ত ভারত’ গড়তেই বাজারে এই ফোন আনা হয়েছে।