মোল্লা জসিমউদ্দিন: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসের নির্দেশে এক নাবালিকার নিখোঁজ মামলায় তদন্তভার গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। সাত মাস ধরে নিখোঁজ এক নাবালিকা।পূর্ব বর্ধমানের খন্ডঘোষের ওই নাবালিকা নিখোঁজের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।
আরও পড়ুন:
কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পর্যবেক্ষণ, -' গোটা ঘটনায় রাজ্য পুলিশের গাফিলতি রয়েছে।
পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে'। এর পর রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি কে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পুলিশের হাতে মামলা থাকাকালীন দু'জন গ্রেফতার হয়েছিলেন। কিন্তু ৯০ দিনের মধ্যে চার্জশিট না দেওয়ায় পরেরদিনই জামিন পেয়ে যায় দুই ধৃত। অভিযোগ, জামিন পেয়ে যাওয়া দু'জন স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠ।আরও পড়ুন:
সিআইডি মামলা হাতে নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছে। তাতে উল্লেখ্যযোগ্য সাফল্য আসেনি বলে দাবি নিখোঁজ পরিবারের। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে পর্যবেক্ষণ, -' গোটা ঘটনায় রাজ্য পুলিশের গাফিলতি রয়েছে।
' মেয়েটিকে ভিনরাজ্যে বা প্রতিবেশী দেশে পাচার করা হয়ে থাকলে সেটাও সিবিআইকে তদন্ত করতে হবে বলে আদালত মনে করছে ।আরও পড়ুন:
আগামী ১৩ মার্চ মামলার পরবর্তী শুনানি রয়েছে । সেদিন সিবিআইকে তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে হাইকোর্টে। সাত মাস ধরে নিখোঁজ ওই নাবালিকা। ঘটনায় প্রথমে রাজ্য পুলিশ এবং পরে সিআইডি তদন্ত করেছে। কিন্তু লাভ হয়নি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের এই ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।