পুবের কলম ওয়েবডেস্ক: মাধ্যমিকের মত এবার মাদ্রাসাতেও পরীক্ষার্থীর সংখ্যা কমল। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৫  হাজার। ছাত্রী পরীক্ষার্থী ৬৪ শতাংশ। ছাত্র পরীক্ষার্থী ৩৬ শতাংশ।  গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮১ হাজার।
৬ হাজার  পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। মোট ২০৪টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা  হবে। মাধ্যমিকের মতো হাই সংখ্যা, আলিম ফাজিলের পরীক্ষাও শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। সংখ্যার পরীক্ষা শেষ হবে ১৩  মার্চ। পরীক্ষা শুরু হবে ১২টা থেকে, শেষ হবে বিকেল ৩ টায়।
এ বছরের পরীক্ষা প্রসঙ্গে সংখ্যা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবু তাহের কমরুদ্দিন পুবের কলমকে বলেন, পরীক্ষার জন্য  কড়া প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সেন্টার সুপার রাখা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে কড়া পুলিশি টহলদারির ব্যবস্থা  থাকছে। প্রশ্নপত্র নিয়ে যাওয়া এবং সেন্টার থেকে উত্তরপত্র নির্দিষ্ট কেন্দ্রে পুলিশ-প্রশাসনই পৌঁছে দেবে।  তিনি আরও  বলেন,  মোবাইল, ক্যালকুলেটর সহ অন্যান্য ইলেকট্রনিক্স  ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
পরীক্ষা সেন্টারগুলিতে থাকবে পর্যাপ্ত শিক্ষক। ১১.৪৫ মিনিটে পরীক্ষাকেন্দ্রে পৌছাতে বলা হয়েছে পড়ুয়াদের। পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে অথবা অন্য কোনও সমস্যা না হয়, তার জন্য প্রতিটি জেলার প্রশাসনিক  আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, হাইমাদ্রাসা, আলিম ফাজিলের  সঙ্গে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষাও। এবার মাধ্যমিকেও পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ কমেছে।