পুবের কলম,ওয়েবডেস্ক:  প্রত্যাশামাফিক দিল্লি থেকে কানহাইয়া কুমার’কে টিকিট দিল হাত শিবির। বলা বাহুল্য, আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লির তিনটি আসনে লড়বে কংগ্রেস । রবিবার দিল্লিতে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কং।

সেখানেই কুমারের নাম ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছেন মনোজ  তিওয়ারি। এদিন পঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ মিলিয়ে ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস।