পুবের কলম, ওয়েবডেস্ক: অবশেষে সব জল্পনার অবসান। কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদে বসছেন প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। উপ মুখ্যমন্ত্রী হবেন ডিকে শিবকুমার হবেন ।
আরও পড়ুন:

দুই নেতা একটি রোটেশনাল সূত্রে সম্মত হওয়ায় কংগ্রেস দল এই সিদ্ধান্তে পৌঁছেছে বল জানা গিয়েছে। সিদ্দারামাইয়া আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী থাকবেন।
এর পরে, শিবকুমার মুখ্যমন্ত্রী হিসাবে গ্রহণ করবেন। দুই নেতাকেই 'আড়াই বছরের' ফর্মুলাতে রাজি করানো হয়েছে। অর্থাৎ, কংগ্রেস সরকারের মেয়াদের প্রথম আড়াই বছর মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া, আগামী আড়াই বছর মুখ্যমন্ত্রীর গদিতে বসবেন শিবকুমার। এর আগে ডিকে শিবকুমার জোর গলায় দাবি জানিয়ে এসেছিলেন যে, তাঁকেই মুখ্যমন্ত্রী করতে হবে, না হলে তিনি কোনও পদই গ্রহণ করবেন না। তবে শেষ পর্যন্ত তাঁকে 'আড়াই বছরের ফর্মুলায়' রাজি করানো গিয়েছে বলে জানা গিয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার, ২০ মে অনুষ্ঠিত হবে।আরও পড়ুন:
আপাতত এই সিদ্ধান্তই নিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সাড়ে ১২ টা থেকে শুরু হবে অনুষ্ঠান। এদিকে আজ বেঙ্গালুরুতে সন্ধে সাড়ে ৭ টা নাগাদ জয়ী বিধায়কদের সঙ্গে খাড়গে বৈঠক করবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বুধবার দিল্লিতে কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে মুখ্যমন্ত্রী পদের দাবিদার নিয়ে দীর্ঘ বৈঠক চলে।
আরও পড়ুন: