পুবের কলম, ওয়েবডেস্ক: "পেশাগত দক্ষতা একজন ব্যক্তির চরিত্র বা জনসেবায় তাঁর ভূমিকাকে পূর্ণাঙ্গভাবে সংজ্ঞায়িত করতে পারে না; সরকারি দায়িত্ব পালনের সময় সনাতন ধর্মকে হৃদয়ে রাখা উচিত,"—গত শনিবার চেন্নাইয়ে ধারা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি.আর. স্বামীনাথন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
অনুষ্ঠানে প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার এন. গোপালস্বামী এবং বিচারপতি স্বামীনাথন সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেন। এন. গোপালস্বামীর বক্তব্যের সূত্র ধরে বিচারপতি বলেন যে, বিষয়ভিত্তিক জ্ঞান বা কারিগরি দক্ষতা গুরুত্বপূর্ণ হলেও একটি সম্পূর্ণ ব্যক্তিত্ব গঠনের জন্য তা যথেষ্ট নয়।