পুবের কলম, ওয়েবডেস্ক: আম আদমি পার্টির তরফে লোকসভা ভোটের প্রচারে নামবেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল। বৃহস্পতিবার গুজরাত থেকে সুনীতা তাঁর প্রচার শুরু করবেন বলে বুধবার আপের তরফে জানানো হয়েছে। আপ গুজরাতের ভারুচ এবং ভাবনগরে ইন্ডিয়া ব্লকের সাংবিধানিক কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রার্থী দিয়েছে। সুনীতা দলের ভারুচ ও ভাবনগর আসনে দলের প্রার্থীর হয়ে প্রচার সারবেন।
আরও পড়ুন:
আবগারি মামলায় তিহাড়ে জেলে বন্দি আপ সুপ্রিমো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। স্বামী জেলে যাওয়ার পর থেকে প্রকাশ্যে রাজনীতির ময়দানে নামতে দেখা যায় সুনীতে। সম্প্রতি ভিডিয়ো বার্তায় একটি ফোন নাম্বার দিয়ে কেজরিওয়ালের সঙ্গে বার্তা পাঠানোর জন্য সরাসরি রাজ্যবাসীকে আবেদন জানান। এবার স্বামীর অনুপস্থিতিতে আপের হাত শক্ত করে ধরতে আরও একধাপ এগোলেন সুনীতা।
আরও পড়ুন: