পুবের কলম ওয়েবডেস্ক:  কেরলের স্বাস্থ্যমন্ত্রক নির্দেশ জারি করেছে, দুই বছরের কম বয়সী শিশুদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও কাশির ওষুধ দেওয়া যাবে না। স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে কাশির ওষুধ সেবনে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। চিকিৎসকদের মতে, এই বয়সে সাধারণ কাশির জন্য ওষুধ প্রয়োজন হয় না। পাশাপাশি, ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির মান নিয়েও প্রশ্ন উঠেছে। তাই রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে— চিকিৎসকের অনুমতি ছাড়া দোকান থেকে শিশুদের কাশির ওষুধ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।