পুবের কলম,ওয়েবডেস্ক: এক দেশ, এক ভোট। লোকসভা নির্বাচনের প্রাক্কালে আপাতত এই নীতিকেই বলবৎ করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্র। ডাকা হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। সূত্রের খবর, সেখানেই ‘এক দেশ, এক ভোট’ নীতির বিল পেশ করতে পারে কেন্দ্র।
মঙ্গলবার এক দেশ-এক ভোট নিয়ে সুর গরম করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। সংশ্লিষ্ট ব্যবস্থাকে আঞ্চলিক দলগুলিকে পিষে এক দলীয় শাসনের প্রয়াস বলে আক্রমণ শানান তিনি। ‘ওয়ান-নেশন-ওয়ান-ভোট’ কেন্দ্রকে নিরবচ্ছিন্ন ক্ষমতা প্রদানের এক ‘অসাধু চেষ্টা’ বলেও তোপ দাগেন পিনরাই। জানান, এই নীতি সংসদীয় গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধের জন্য মারাত্মক হুমকি। যে সকল রাজ্য স্তরের নেতা-মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কথায় মাথা নত করেন না তাদের খড়গহস্ত করতে ‘সুপরিকল্পিত’ এক ছক মাত্র। সংঘ-পরিবারের জঘন্য ‘গেম-প্ল্যান’। প্রত্যকের উচিৎ এই বিষয়ে সরব হওয়া। বর্তমানে দেশের সাধারণ ভোট এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে হয়ে থাকে। ক্ষমতাসীন সরকারের পাঁচ বছরের মেয়াদ উত্তীর্ণ হলে ফের নির্বাচনের প্রস্তুতি শুরু হয়। কিন্তু ‘এক দেশ, এক ভোট’ নীতি কার্যকর হলে এই হিসেব বদলে যাবে। ভোটপণ্ডিতদের একাংশের মতে, এই নীতি লাগু হলে প্রান্তিক মানুষদের দাবি দাওয়া গুরুত্ব পাবে না। জাতীয় ইস্যু গুলি আলোচনার মুখ্য বিষয় হয়ে দাঁড়ালেও মুখ থুবড়ে পড়বে গ্রামে-গঞ্জের সাধারণ মানুষ ও তাঁদের চাওয়া-পাওয়া। প্রধানমন্ত্রী বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে বিবিধ কৌশলে গালমন্দ করলেও সার্বিকভাবে দেখা যাচ্ছে তিনি ও তাঁর দল এই জোটকে মোটেই উপেক্ষা করতে পারছেন না । বরং একটু অতলে উঁকি মারলে বোঝা যাবে যাবে ‘জোট দানা’ বাঁধার আগেই মাত্রাতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। যা ভয়, সংশয় এবং আত্মবিশ্বাসের অভাবকেই ইঙ্গিত করে।এক দেশ, এক ভোট: ‘আঞ্চলিক দলগুলিকে পিষে মারার অসাধু চেষ্টা’ -পিনরাই বিজয়ন
ইমামা খাতুন
প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭
আরও খবর
সিজেপি প্রধানের ওপর হামলা: 'নেপথ্যে আরএসএস-এর পরিকল্পনা' অভিযোগ তুললেন অভিজিৎ দিপকে
মার্কিন-ইরান শান্তিচুক্তি সত্ত্বেও লেবানন ইস্যুতে অনড় নেতানিয়াহু
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি: অলওয়ারের সেনা ছাউনি থেকে গ্রেফতার রাজস্থানের কুন্দন
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কিরেন রিজিজুর মন্তব্যে বিতর্ক
দিল্লিতে মানসিক ভারসাম্যহীন মুসলিম বৃদ্ধাকে যৌন হেনস্থা, গ্রেফতার বিষ্ণু
দিল্লিতে মানসিক ভারসাম্যহীন মুসলিম বৃদ্ধাকে যৌন হেনস্থা, গ্রেফতার বিষ্ণু
মাঝ আকাশে ইঞ্জিনে সতর্কবার্তা পাওয়ার পর জেদ্দাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি কান্নুরে ফিরে আসে
মাঝ আকাশে ইঞ্জিনে সতর্কবার্তা পাওয়ার পর জেদ্দাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি কান্নুরে ফিরে আসে
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিদ্বেষমূলক গান, নেওয়া হচ্ছে না কার্যকরী ব্যবস্থা
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিদ্বেষমূলক গান, নেওয়া হচ্ছে না কার্যকরী ব্যবস্থা
এবার অবৈধ মাটি কাটায় নাম জড়ালো অভিষেকের, থানায় অভিযোগ বিজেপি নেতার
এবার অবৈধ মাটি কাটায় নাম জড়ালো অভিষেকের, থানায় অভিযোগ বিজেপি নেতার
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের