পুবের কলম, ওয়েবডেস্কঃ বন্যা বিপর্যস্ত কেরলে (kerala flood) ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে ১১ টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বন্যায় দক্ষিণ ও মধ্য কেরলে ভূমিধস দেখা দিয়েছে। উদ্ধারকার্যে নেমেছে সেনা।
একযোগে উদ্ধারকার্য চালাচ্ছে সেনা, নৌ সেনা ও এয়ারফোর্স। চলছে ত্রাণের কাজ। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, রাজ্যজুড়ে ১০৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেইসঙ্গে রাজ্যবাসীকে সব সময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শবরীমালা তীর্থযাত্রা আগামী ১৯ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah) জানিয়েছেন, কেন্দ্রের তরফ থেকে সমস্ত দিকে নজর রাখা হচ্ছে। সব রকম সাহায্যে প্রস্তুত সরকার।
আরও পড়ুন:
উল্লেখ্য, কেরলের পাঁচটি রাজ্যে জারি হয়েছে রেড অ্যার্লাট (Red Alert)। সাউদার্ন নেভাল কমান্ড হেডকোয়ার্টারকে উদ্ধারকাজে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য প্রস্তুত করা হয়েছে। এর্নাকুলাম জেলায় ভারী বৃষ্টির কারণে মুভাত্তুপুজা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। আজ এই জেলায় ‘হলুদ’ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।