পুবের কলম,ওয়েবডেস্ক: সমালোচনা শুনতে পছন্দ করেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বরং সমালোচকদের জেলে পুরে সবক শেখানোর প্রতিই তাঁর বিশ্বাস। সমালোচনার কারণে গত কয়েক বছর ধরে রাশিয়ার জেলে রয়েছেন কট্টর পুতিন বিরোধী হিসেবে পরিচিত আলেক্সাই নাভালনি। এবার পুতিনকে কাপুরুষবলায় রুশ গুপ্তচর সংস্থা কেজিবির প্রাক্তন আধিকারিক তথা যুদ্ধপন্থী সামরিক ব্লগার ইগর গিরকিনকে গ্রেফতার করা হয়েছে।
কেজিবি আধিকারিক হিসেবে রাশিয়ার ক্রিমিয়া দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইগর গিরকিন গত কয়েক মাস ধরেই ইউক্রেনে রুশ সেনার ভূমিকার সমালোচনা করছিলেন। বেশ কয়েকজন সাংবাদিককে নিয়ে তিনি নোম দে গেরে ইগর স্ট্রেলকভনামে একটি ব্লগ শুরু করেন। ওই ব্লগে ইউক্রেনে রুশ সেনাদের ল্যাজেগোবরে হওয়া নিয়ে প্রশ্ন তোলেন। শুধু তাই নয়, ওয়াগনার বাহিনীর বিদ্রোহের পরে প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করে লেখেন, ‘যদি যুদ্ধ পরিচালনার মতো ক্ষমতা না থাকে তাহলে নেতৃত্ব অন্য কারও হাতে তুলে দেওয়া উচিত।
এক পোস্টে রুশ প্রেসিডেন্টকে কাপুরুষনিচু মনেরমানুষ হিসেবে কটাক্ষ করেন গিরকিন। তিনি লেখেন, ‘গত ২৩ বছর ধরে দেশটি একটি নিচু মনের মানুষের নেতৃত্বে ছিল। এই কাপুরুষ আর ৬ বছর ক্ষমতায় থাকলে দেশ টিকতে পারবে না।ব্যস, গিরকিন আর যায় কোথায়? শুক্রবার মস্কোর বাড়ি থেকে প্রাক্তন কেজিবি আধিকারিককে টেনে নিয়ে গিয়েছেন রুশ নিরাপত্তা এজেন্টরা।