পুবের কলম,ওয়েবডেস্ক: ভারতের আপত্তি উপেক্ষা করেই স্বাধীন ও সার্বভৌম খালিস্তান  রাষ্ট্রের দাবিতে গণভোট কানাডায়। গোটা প্রক্রিয়ার নেপথ্যে ছিল বিচ্ছিনতাবাদী সংগঠন 'শিখস ফর জাস্টিস'।

একদিকে কানাডায় খালিস্তানিপন্থীদের বাড়বাড়ন্ত নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে একান্ত আলাপচারিতা করেছিলেন নরেন্দ্র মোদি। অন্যদিকে সংশ্লিষ্ট দেশে খালিস্তানের সমর্থনে প্রস্তাব পাশ  করাল 'শিখস ফর জাস্টিস'। মৃত খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের অধীনে থাকা গুরুদ্বারেই এই খালিস্তানি রেফারেন্ডাম পাশ করানো হয়।

ভারতে নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন এসএফজে ১০ সেপ্টেম্বর ওই  খলিস্তানপন্থী গণভোটের আয়োজন করেছিল। প্রায় ৭ হাজার শিখ তাতে অংশ নিয়েছিলেন। সূত্রের খবর, এসএফজে-র প্রতিষ্ঠাতা গুরপতবন্ত সিংহ পান্নুন ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। এদিকে আগামী ২৯ অক্টোবর খালিস্তানের সমর্থনে আরও একটি গণভোট করাতে চলেছে সিখল ফর জাস্টিস।

বর্তমানে ভারত-বিরোধী খলিস্তানি-পন্থীর কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে কানাডায়।

জি-২০ সামিট শেষে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন খোদ কানাডার প্রধানমন্ত্রী।  জি-২০ সম্মেলন শেষে বহু রাষ্ট্রনেতারা বাড়ি ফিরলেও  ভারতে আটকা পড়েছে জাস্টিন ট্রুডো। বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় এই বিপত্তি ঘটেছে। সেদিনই খালিস্তানের সমর্থনে ‘গণভোট’ কানাডায়।