আরও পড়ুন:

পুবের কলম,ওয়েব ডেস্ক: দেশে ছেড়ে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন অমৃতপাল সিংয়ের স্ত্রী। বৃহস্পতিবার অমৃতসর বিমানবন্দর থেকে কিরণদীপ কউরকে আটক করল পঞ্জাব পুলিশ।
আরও পড়ুন:
দীর্ঘ কয়েকদিন ধরেই অমৃতপালের খোঁজে তল্লাশি চালাচ্ছে পঞ্জাব পুলিশের একটি বিশেষ দল। ইতিমধ্যে দেশের একাধিক জায়গাতে খোঁজ চালানো হয়েছে। কিন্তু বড় কোনও সাফল্য এখনও আসেনি। বারবারই পুলিশের চোখকে ধুলো দিয়ে সে পালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, আজ দুপুর দেড়টার সময় বিমানে করে লন্ডনের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল। তবে সেই বিমানে চাপতে পারেননি কিরণদীপ। বর্তমানে অমৃতপালের স্ত্রীকে জেরা করছে শুল্ক দফতরের আধ্কিরিকরা। এর আগে অমৃতপালের খালিস্তানি কার্যকলাপের জন্য অর্থ জোগাড়ের মামলায় জেরা করা হয়েছিল কিরণদীপকে।
