পুবের কলম,ওয়েবডেস্কঃ কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে শুক্রবার বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন দেশের ২০ শতাংশ অতি দরিদ্র ব্যক্তি জিনিস পত্রের মূল্যবৃদ্ধির মার সবচেয়ে বেশি সহ্য করছেন। তাদের জীবনশৈলীর জন্য প্রতিদিনও তারা মূল্যবৃদ্ধির বোঝায় চাপা পড়ে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে তিনি বলেন, আসলে মোদি মূল্যবৃদ্ধির মতো সব জ্বলন্ত ইস্যুকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন যাতে মূল্যবৃদ্ধির ব্যাপারে মানুষ সরকারের জবাবদিহি দাবি না করে। খাড়গে বলেন, এদিক-সেদিকের কথা বলা বন্ধ করুন মোদিজি প্রকৃত ইস্যু নিয়ে কথা বলুন।

জনগণের টাকা মুদ্রাস্ফিতির মাধ্যমে লুঠতরাজ চালাচ্ছেন মোদিজি এই বিশাল লুঠতরাজের ফলে দেশের সবচেয়ে গরীব ২০ শতাংশ মানুষের হক মেরে দিচ্ছে মোদি সরকার।

এই ২০ শতাংশ সবচেয়ে গরীব মানুষ মুদ্রাস্ফিতীর  মার সবচেয়ে বেশি সহ্য করছে। তাদের কোমর ভেঙে গেছে তারা উঠে দাঁড়াতে পারছে না। খাড়গে বলেন, দেশে সবচেয়ে বেশি দাম বেড়েছে খাদ্যপণ্যের।

কিন্তু আর নয়, সময় এসেছে যখন ‘ভারত জুড়বে এবং জিতবে ইন্ডিয়া।’ খাড়গে শুধু মূল্যবৃদ্ধি নিয়ে সরকারকে যে বিঁধেছেন  তার প্রমাণ দিয়ে বলেন সরকারের নিজের তথ্য অনুযায়ী গরীব মানুষ ৭.২ শতাংশ মুদ্রাস্ফিতির সঙ্গে লড়ছেন।

এরা হলেন  দেশের ২০ শতাংশ জনতা। গ্রামের মানুষের পাশাপাশি শহরে মুদ্রাস্ফিতি আরও বেশি অর্থাৎ ৭.৬ শতাংশ মানুষ  অতি মূল্যবৃদ্ধির শিকার।

খাড়গে সরকারের তথ্য দিয়ে বলেন, অতি প্রয়োজনীয় খাদ্যপণ্যের মুদ্রাস্ফিতী এখন ১০  শতাংশ। নতুন সরকারি রিপোর্টে এটা স্বীকার করে নেওয়া হয়েছে। অড়হর ডালের দাম বেড়েছে ৩৭.১ শতাংশ, দুধ এবং চালের দাম বেড়েছে যথাক্রমে ৯.৪ এবং ৯.৭ শতাংশ। কংগ্রেস শীঘ্রই মূল্যবৃদ্ধি নিয়ে আন্দোলন শুরু করবে।