০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কংগ্রেসে যোগ দিলেন বসিরহাটের পীরজাদা খোবায়েব আমিন

মোকতার হোসেন মন্ডল: আল্লামা রুহুল আমিন ফাউন্ডেশনের সম্পাদক এবং বিশিষ্ট ধর্মীয় নেতা পীর হজরত রুহুল আমিনের পৌত্র বসিরহাটের পীরজাদা খোবায়েব আমিন শনিবার দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর, মিডিয়া বিভাগের পবন খেরা, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ কংগ্রেসের একাধিক নেতা।

রাজ্যের শাসক দল তৃণমূল সরকারের নানা নীতির কঠোর সমালোচনা করে পীরজাদা খোবায়েব আমিন জানান, “রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। মানুষের কল্যাণে এবং দেশের সঠিক পথে চলার লক্ষ্যে আমি কংগ্রেসে যোগ দিলাম।” এদিকে পীরজাদা খোবায়েব আমিনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান সামাজিক মাধ্যমে লিখেছেন, “নতুন পথে। জাতীয় কংগ্রেসে যোগ দিলেন পীরজাদা খোবায়েব আমিন। আমাদের শুভেচ্ছা রইল।”

বসিরহাটের এই তরুণ ধর্মীয় ও সামাজিক নেতার কংগ্রেসে যোগদান রাজ্য রাজনীতিতে নতুন বার্তা বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভোটার তালিকায় নাম ‘বিবেচনাধীন’, ‘বেনাগরিক’ হওয়ার আতঙ্কে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রৌঢ়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কংগ্রেসে যোগ দিলেন বসিরহাটের পীরজাদা খোবায়েব আমিন

আপডেট : ৩১ মে ২০২৫, শনিবার