পুবের কলম ওয়েবডেস্ক: উৎসবের মরশুমে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা ও আশপাশের বিস্তীর্ণ এলাকা। জমা জলে বিদ্যুতের তার ছুঁয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
আরও পড়ুন:
মঙ্গলবার সকালে নেতাজিনগরে সাইকেলে যাচ্ছিলেন ফল বিক্রেতা বাবু কুণ্ডু। হঠাৎ বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই ঘটনাস্থলেই মারা যান তিনি।
একবালপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধ জিতেন্দ্র সিংয়ের। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এছাড়াও কালিকাপুর, গড়িয়াহাট, বেনিয়াপুকুরসহ বিভিন্ন এলাকা থেকেও মৃত্যুর খবর মিলেছে।আরও পড়ুন:
যাদবপুর, পার্কসার্কাস, তারাতলা, ভবানীপুরসহ শহরের অধিকাংশ এলাকা এখন জলবন্দি। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ৭ হলেও আশঙ্কা করা হচ্ছে, তা আরও বাড়তে পারে।