১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিন তারায় সজ্জিত নাইটদের নতুন জার্সি

পুবের কলম প্রতিবেদকঃ  চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই আসন্ন আইপিএলের জন্য নতুন জার্সি প্রকাশ করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সোমবার সামাজিক মাধ্যমে ‘বলিউড বাদশা’ শাহরুখ খানের দলের নতুন জার্সি প্রকাশের ভিডিও ভাইরাল হয়েছে। নাইটদের নতুন জার্সির বুকে তিনটি তারা রয়েছে।

আরও পড়ুন: আইপিএলের বাকি ম্যাচ সম্ভবত বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে

তিন বার আইপিএল(IPL 2025) জয়কে মনে করেই ‘তিন তারা’ রাখা হয়েছে। চিরাচরিত বেগুনি রঙের সঙ্গে সোনালী রঙে সজ্জিত থাকবে নাইটরা। এছাড়া হাতে আইপিএলের সোনালী ব্যাজ থাকছে। ‘তিন তারা’ জার্সির উদ্বোধনের জন্য তিন তারিখকেই বেছে নেওয়া হয়েছে। আবার মার্চ মাসও বছরের তৃতীয় মাস। সব মিলিয়ে তিনের ছড়াছড়ি। কেকেআরের নিজস্ব ওয়েবসাইট ও অ্যাপ থেকে এই নতুন জার্সি সংগ্রহ করতে পারবে ভক্তরা।

আরও পড়ুন: Mumbai Indians-এ যোগ দিতে পারেন বুমরাহ

আরও পড়ুন: রামনবমী, ইডেনে অনিশ্চিত কেকেআর-লখনউ ম্যাচ

READ MORE: গাজায় মানবিক সাহায্য বন্ধ করলো ইসরাইল, সরব রাষ্ট্রসংঘ ও আরব দেশগুলি 

নতুন জার্সি প্রকাশের ভিডিওতে দেখা যাচ্ছে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রামনদীপ সিং, মণীশ পান্ডে. বৈভব অরোরা, অনুকুল রায়, মায়াঙ্ক মারকান্ডে এবং নবনীত সিসোদিয়াকে। উল্লেখ্য, এ বারের আইপিএল শুরু হবে ২২ মার্চ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাত ১২টা থেকে অনলাইনেও মমতার ‘যুবসাথী’ আবেদন শুরু, অফলাইনের চাপ কমাতে নবান্নের উদ্যোগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিন তারায় সজ্জিত নাইটদের নতুন জার্সি

আপডেট : ৩ মার্চ ২০২৫, সোমবার