পুবের কলম ওয়েবডেস্ক: মানুষের অভিযোগ নিয়ে এমন দ্রুত জেনারেল ডায়েরির সুযোগ দিতে বিশেষ অ্যাপ চালু করল কলকাতা পুলিশ। ফলে সচিত্র ভোটার পরিচয়পত্র, ব্যাঙ্কের পাস বই, চেক বই, কিংবা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে আর থানা-পুলিশের চক্কর কাটতে হবে না। জেনারেল ডায়েরি বা জিডির জন্য এবার থেকে আর কাউকে চিন্তা করতে হবে না। কেননা কলকাতার মানুষের জন্য পুলিশ নিয়ে এসেছে নতুন একটি অ্যাপ, যার নাম দেওয়া হয়েছে‘বন্ধু’। মানুষের বন্ধুর মতোই কাজ করবে অ্যাপ।
এই অ্যাপের মাধ্যমে যে কেউ বাড়িতে বসে অনলাইনে নির্দিষ্ট থানায় এক নিমেষে দায়ের করে ফেলতে পারবেন আপনার অভিযোগ বা জেনারেল ডায়েরি। শুধু তাই নয় এই জিডির জন্য নাগিরকরা বাড়িতে বসেই পেয়েছে যাবেন ডিজিটাল সিগনেচার সহ জিডির কপি। বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোরে মিলছে কলকাতা পুলিশের এই ‘বন্ধু’ অ্যাপ। জানা গিয়েছে, কলকাতা পুলিশের এই অ্যাপ ডাউনলোড করে নিজের মোবাইল নম্বর দিয়ে সেটিতে রেজিস্টার করতে হবে। এরপরেই সেখানে যাবতীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে। অ্যাপে কলকাতা পুলিশ সংক্রান্ত বিভিন্ন কাজ অনলাইনে করা যাবে। গাড়ির কত কেস রয়েছে, এফআইআর,এর স্ট্যাটাস থেকে শুরু করে ময়নাতদন্তের রিপোর্ট বাড়িতে বসেই ডাউনলোড করার সুবিধা রয়েছে এই বিশেষ অ্যাপে। শুধু তাই নয়, সাইবার ক্রাইম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জালিয়াতি হলেও এই অ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগ দায়ের করা যায়। এছাড়াও কোনও গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ নথি হারিয়ে গেলে সেখানে অভিযোগ করা যাবে। কোন থানা এলাকায় ঘটনাটি ঘটেছে, কী হারিয়েছে, কখন হারিয়েছে- ইত্যাদির বিবরণ ভর্তি করতে হবে ‘বন্ধু’ অ্যাপে। অভিযোগ আপলোড করা মাত্র সংশ্লিষ্ট থানার কাছে একটি নোটিফিকেশন যাবে। কয়েক ঘণ্টার মধ্যেই সেই অভিযোগের ভিত্তিতে একটি জেনারেল ডায়েরি বা জিডি দায়ের করবে থানা। তার কিছুক্ষণের মধ্যেই অভিযোগকারীর মোবাইল নম্বর ও ই-মেলে সরকারি সিলমোহর ও ডিজিটাল সিগনেচার সহ জিডির কপি পাঠিয়ে দেবে থানা। সেই কাগজ ডাউনলোড করে প্রয়োজনে তা প্রিন্ট করিয়েও নিতে পারেন অভিযোগকারী।শনিবারই অ্যাপে এই ব্যবস্থা চালু করে দিয়েছে কলকাতা পুলিশ।আরও খবর
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
এমবিবিএসে আসন সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর, নবান্নে কৃতী নিট পরীক্ষার্থীদের সংবর্ধনা
এমবিবিএসে আসন সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর, নবান্নে কৃতী নিট পরীক্ষার্থীদের সংবর্ধনা
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য