পুবের কলম, ওয়েব ডেস্কঃ দেশের মধ্যে দূষণ নিয়ন্ত্রণে সেরার সেরা কলকাতা। কেন্দ্রের কাছ থেকেই পরিবেশ উন্নয়নে এই স্বীকৃতি পেল কলকাতা। এই সাফল্যের কথা জানিয়ে ফিরহাদ হাকিম বলেন, পরিবেশ উন্নয়নের এই স্বীকৃতিতে কেন্দ্রীয় সরকার কলকাতাকে আর্থিক বরাদ্দ ও উৎসাহভাতা হিসেবে যথাক্রমে ১৮৩ কোটি টাকা এবং ১৭ কোটি টাকা অর্থাৎ মোট ২০০ কোটি দিল। এই টাকা শহরের বৃক্ষরোপণ, জঞ্জাল সাফাই , বায়ুমণ্ডলের গুণমান বৃদ্ধি ইত্যাদি কাজে খরচ করা হবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
পরিবেশ সংরক্ষণ বিষএয় ফিরহাদ হাকিম বলেন, মুখ্যন্ত্রীর নির্দেশিত পথেই পরিবেশ সুরক্ষায় গত কয়েক বছর সফলভাবে একাধিক কর্মসূচি বাস্তবায়িত করার জন্যই এই সাফল্য এসেছে। মন্ত্রী বলেন, কেন্দ্রের কাছ থেকে এই আর্থিক বরাদ্দ ও উৎসাহভাতা পাওয়া অত্যন্ত সম্মানের।
বিশ্ব পরিবেশ দিবসে টাউন হলের অনুষ্ঠানে ‘ক্লাইমেট অ্যাকশান প্ল্যান’ ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, শহরে বড় গাছ লাগানোর জায়গা করছে ঠিকই। বিকল্প হিসেবে বহুতল বাড়ির ব্যালকনি, ছাদে, কিছু না হলেও বারা¨ার টবে পরিবারের সদস্যরা মাথা পিছু হিসেব করে গাছ লাগান।




























