পুবের কলম,ওয়েবডেস্ক: সেঞ্চুরি বা দ্বিশত নয় একেবার ত্রিশতে পৌঁছেছে লঙ্কা। দাম শুনলেই ঝালে মরে যাওয়ার দশা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত বাঙালির। বর্ষার শুরুতেই সবজির বাজার আগুন। সঙ্গে পাল্লা দিচ্ছে মাছ, ডিম এমনকী মুরগির মাংসও। টম্যাটোর দাম ১২০ টাকা থেকে শুরু করে যে যেমন পারছে নিচ্ছে।
ধনেপাতাও তিনের ঘরে। গোটা রাজ্য জুড়ে শাকসবজি থেকে তরিতরকারির অস্বাভাবিক দাম। কেউ বলছেন বর্ষা, কেউ বলছেন পঞ্চায়েত ভোট। মূল্যবৃদ্ধি ঠেকাতে নবান্নের তরফে কড়া পদক্ষেপ করা হয়েছে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমের বোলপুর, সিউড়ি, রামপুরহাট, এই তিনটি মহকুমাতে রবিবার সকালে বিভিন্ন বাজারে নজরদারি চালাল বীরভূম জেলা পুলিশের এনফোর্সমেন্টের বিশেষ টিম। গোটা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে বীরভূমেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি হয়েছে। বোলপুরের নেতাজি ক্ষুদ্র বাজারে গিয়ে দেখা গেল, সেই সবজি বাজারেও কাঁচা সবজির দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষের হাতে ছেঁকা লাগছে কিনতে গেলে। কাঁটা বেগুনের দাম থাকে ৩০ থেকে ৪০ টাকা, তা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। আলু ১৮ টাকা, স্বাভাবিকের থেকে দু তিন টাকা দাম বেশি। টম্যাটোর দাম ১৬০ টাকা, কিছুদিন আগেই যার দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা। ঢেঁড়স ৫০ টাকা কেজি প্রতি, কিছুদিন আগে যা ছিল ৩০ টাকা। এভাবেই কাঁচা সবজির দাম বৃদ্ধি পেয়েছে হু হু করে। সাধারণ মানুষের অবস্থা খারাপ। কালোবাজারি রুখতে জেলা পুলিশের বিশেষ টিম নজরদারি চালাচ্ছে জেলার বিস্তীর্ণ অঞ্চলে।লঙ্কার ট্রিপল সেঞ্চুরি, টম্যাটো ১৫০ রানিং, দর্শক আমজনতার নাভিশ্বাস
ইমামা খাতুন
প্রকাশিত:
৩ জুলাই ২০২৩, ১০:৫১
আরও খবর
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
"শাস্তির বিধানই যথেষ্ট নয়, পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজান": লোকসভায় নয়া বিল নিয়ে সরব শশী থারুর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
“কোনো গুলিই চালানো হয়নি”: লোকসভায় রাহুল গান্ধির অভিযোগ উড়িয়ে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
“কোনো গুলিই চালানো হয়নি”: লোকসভায় রাহুল গান্ধির অভিযোগ উড়িয়ে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
নিট ইস্যুতে উত্তাল লোকসভা, রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক, মুলতুবি অধিবেশন
নিট ইস্যুতে উত্তাল লোকসভা, রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক, মুলতুবি অধিবেশন
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর