খালিদুর রহিম: হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করেন অথচ স্টেশনের বড় ঘড়ি দেখেননি এমন কেউ প্রায় নেই। এটি এমন একটি জায়গায় অবস্থান করছে যা বর্তমানে তো বটেই দীর্ঘদিন থেকে ল্যান্ডমার্ক হিসাবেও কাজ করছে। ঘড়ির আশেপাশে কান পাতলে শোনা যায়, এইতো বড় ঘরের কাছে দাঁড়িয়ে আছি এখানে চলে আসো। ঘড়িটি সময় জানানোর সাথে সাথে ল্যান্ডমার্ক হিসেবে বহু মানুষকে মিলিয়ে দেয়, বহু মানুষ এই ঘড়িটি দেখে থাকলেও এর প্রাচীন ইতিহাস জানেন না এই ঘড়িটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে তৈরি হয়।
ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে দেশের স্বাধীনতা পর্যন্ত বহু ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই বড় ঘড়ি ১৯২৬ সালে এই ঘড়িটি তৈরি করেন লন্ডনের জেন্টস কোম্পানি। এই একই সংস্থা তৈরি করে ছিল লন্ডনের বিগ বেন। ফলে এরা একই বংশের প্রথমে এটি ছিল দম দেওয়া পরে ১৯৭৫ সালে এটিকে মেকানিক্যাল থেকে ইলেক্ট্রো মেকানিক্যাল এ রূপান্তরিত করা হয়। এরপর থেকে রিচার্জেবল ব্যাটারির সাহায্যে এই ঘড়িটি চালু রয়েছে। ৯৯ বছর পার করে সেঞ্চুরিতে এসেও সঠিক সময় দেখিয়ে চলেছে এই ঘড়ি। বাংলার গল্পে উপন্যাসে বড় ঘড়ি অনেক বার চরিত্র হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় তার অরণ্যের দিনরাত্রি উপন্যাসে চার শহুরে যুবককে অরণ্যে পাঠানোর আগে এখানেই মিলিয়েছেন। বড় ঘড়ির তলায় দেখা করে ওরা ট্রেন ধরেছিল। ঔপনিবেশিকতা থেকে আজকের আধুনিক ডিজিটাল যুগ সবই দেখেছে এই ঘড়ি। শহরের গতিময়তাকে দুটি কাঁটায় ধরে রেখেছে দুদিক থেকেই মস্ত প্লাটফর্মের দিকে নজর রেখে চলেছে এই ঘড়ি, কত প্রেম কত বিচ্ছেদ কত প্রতিজ্ঞা কত মন ভাঙ্গা কত গল্পের শেষ দেখেছে এই ঘড়ি। সেঞ্চুরির পরেও সে এখনো অবিচল আরো বড় ইনিংস খেলার জন্য সে তৈরিসেঞ্চুরির পরেও বড় ইনিংস খেলার জন্য তৈরি হাওড়া স্টেশনের বড় ঘড়ি
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১০ জুলাই ২০২৬, ২০:৩০
আরও খবর
হাওড়া স্টেশনে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মের উদ্বোধন এ মাসেই
পরিচ্ছন্নতার অভিযানে পূর্ব রেল চালু নতুন হোয়াটসঅ্যাপ নম্বর
হকার উচ্ছেদ ইস্যুতে পথে নামলেন মমতা
হাওড়া-তারকেশ্বর শাখার বাতিল থাকছে এক গুচ্ছ ট্রেন
রেলের হকারদের বিক্ষোভ, রণক্ষেত্র হাওড়া স্টেশন চত্বর
রেলের হকারদের বিক্ষোভ, রণক্ষেত্র হাওড়া স্টেশন চত্বর
হাওড়া স্টেশন থেকে মধ্যরাতেই ওড়িশার বালেশ্বর রওনা আরপিএফের
হাওড়া স্টেশন থেকে মধ্যরাতেই ওড়িশার বালেশ্বর রওনা আরপিএফের
ট্রেন পথে মালদা সফরে যাবেন মুখ্যমন্ত্রী, হাওড়া স্টেশনে কড়া নিরাপত্তা
ট্রেন পথে মালদা সফরে যাবেন মুখ্যমন্ত্রী, হাওড়া স্টেশনে কড়া নিরাপত্তা
সর্বাধিক পাঠিত
গরু জবাই সম্পূর্ণ নিষেধাজ্ঞার নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকার
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ওড়িশা ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
ইউপিতে খামেনির ছবি নিয়ে শোকসভা করায় এফআইআর পুলিশের, হাইকোর্টে শিয়া সম্প্রদায়
গণপিটুনির মামলায় রায়ের পর হুমকি, বিচারক তাবাসসুম খানের নিরাপত্তা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
"আদালত কেবল নীরব দর্শক হয়ে থাকতে পারে না": আন্তর্জাতিক মঞ্চে দেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে বার্তা প্রধান বিচারপতির
"আদালত কেবল নীরব দর্শক হয়ে থাকতে পারে না": আন্তর্জাতিক মঞ্চে দেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে বার্তা প্রধান বিচারপতির
চার প্রজন্মের লড়াইয়ের অবসান, শরাফত আলীদের ৭০ বছরের পুরনো জমির দলিলকে বৈধতা দিল সুপ্রিম কোর্ট
চার প্রজন্মের লড়াইয়ের অবসান, শরাফত আলীদের ৭০ বছরের পুরনো জমির দলিলকে বৈধতা দিল সুপ্রিম কোর্ট
অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট, ভুল সংশোধনে পোর্টালে আসছে 'এডিট' অপশন
অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট, ভুল সংশোধনে পোর্টালে আসছে 'এডিট' অপশন
শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, কীভাবে সংরক্ষণ করা হয়েছিল দেহ?
শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, কীভাবে সংরক্ষণ করা হয়েছিল দেহ?
"ইসলাম জাতিভেদ প্রথাকে স্বীকৃতি দেয় না" ধর্মান্তরের পর জাতিভিত্তিক সংরক্ষণ নিয়ে সরকারের নির্দেশ খারিজ মাদ্রাজ হাইকোর্টের