পুবের কলম ওয়েব ডেস্ক: হাওড়া ডিভিশনে ট্রেনের গতি বৃদ্ধি এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করতে রেল পরিকাঠামোয় একাধিক বড় উন্নয়নের ঘোষণা করল পূর্ব রেল। শুক্রবার হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর সাংবাদিক বৈঠকে জানান, হাওড়া স্টেশনে ২.৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬৩৫ মিটার দীর্ঘ নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মটি জুলাই মাসেই চালু হতে চলেছে। হাওড়া স্টেশনে ট্রেন চলাচলের ক্ষেত্রে যে দেরিতে চলার সমস্যা রয়েছে, তা সমাধানের লক্ষ্যেই এই নতুন প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিআরএম আরও জানান, দক্ষিণ-পূর্ব রেল এবং পূর্ব রেলের লাইন সংযোগস্থলে জংশন পয়েন্টের কারণেই মূলত ট্রেন চলাচলে দেরি হয়, তবে ওই অংশের পৃথকীকরণের কাজ চললে এই সমস্যা মিটে যাবে।
এ ছাড়া দীর্ঘ দূরত্বের ট্রেন পরিচালনার সুবিধার্থে ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে এবং ১৬ নম্বর প্ল্যাটফর্মের কাজও শুরু হয়েছে। হাওড়া ডিভিশনের স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে ফুট ওভারব্রিজ নির্মাণ, লিফট ও এস্কেলেটর বসানোর কাজও দ্রুতগতিতে চলছে। ইতিমধ্যেই ৮টি স্টেশনে ১৫টি লিফট চালু হয়েছে এবং পরবর্তী ধাপে হাওড়া, তারকেশ্বর, ব্যান্ডেল, বর্ধমান ও বোলপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে আরও লিফট বসানো হবে। পাশাপাশি, প্রায় ৭৯ কোটি টাকা ব্যয়ে বালি, শেওড়াফুলি, চন্দননগর, কাটোয়া, রামপুরহাটসহ ৯টি স্টেশনে এস্কেলেটর বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে। নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসসহ ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই পরিকাঠামোগত উন্নয়ন যাত্রীদের জন্য বিশেষ সুবিধাজনক হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।হাওড়া স্টেশনে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মের উদ্বোধন এ মাসেই
হাওড়া ডিভিশনে ট্রেনের গতি বৃদ্ধি এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করতে রেল পরিকাঠামোয় একাধিক বড় উন্নয়নের ঘোষণা করল পূর্ব রেল।
আসলাম হোসেন
প্রকাশিত:
৫ জুলাই ২০২৬, ১৭:৫৪
আরও খবর
সেঞ্চুরির পরেও বড় ইনিংস খেলার জন্য তৈরি হাওড়া স্টেশনের বড় ঘড়ি
পরিচ্ছন্নতার অভিযানে পূর্ব রেল চালু নতুন হোয়াটসঅ্যাপ নম্বর
শিয়ালদা ডিভিশনে একাধিক রিজার্ভেশন কাউন্টার বন্ধের সিদ্ধান্ত রেলের, ক্ষুব্ধ যাত্রীরা
হকার উচ্ছেদ ইস্যুতে পথে নামলেন মমতা
সন্তোষপুরে বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০ টি ঝুপড়ি, ঝলসে গেল ওভারহেডের তার, বন্ধ ট্রেন চলাচল
সন্তোষপুরে বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০ টি ঝুপড়ি, ঝলসে গেল ওভারহেডের তার, বন্ধ ট্রেন চলাচল
গলে গেল ট্রেনের চাকা! বড় বিপদ থেকে রেহাই পেল জনশতাব্দী এক্সপ্রেস
গলে গেল ট্রেনের চাকা! বড় বিপদ থেকে রেহাই পেল জনশতাব্দী এক্সপ্রেস
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র