পুবের কলম প্রতিবেদক: ৬৬ বছর বয়সে প্রয়াত হলেন প্রবাদপ্রতীম ক্রীড়া সাংবাদিক মানস চক্রবর্তী। রেখে গেলেন স্ত্রী ও একমাত্র কন্যাকে। ব্যাঙ্কের চাকরি ছেড়ে আনন্দবাজার পত্রিকায় যোগ দেন তিনি। দীর্ঘ সময় সুনামের সঙ্গে ক্রীড়া সাংবাদিকতা করে গিয়েছেন তিনি। বাংলায় একটা সময় ফুটবল সাংবাদিকতায় শীর্ষস্থানীয় নাম ছিল মানস চক্রবর্তী।
আরও পড়ুন:
২০১০ সালে আনন্দবাজার ছেড়ে ছেড়ে কলকাতার এক বৈদ্যুতিন মাধ্যমে ক্রীড়া সম্পাদক হিসেবে যোগ দেন। বেশ কিছুদিন আগে সেরিব্রাল আক্রান্ত হন তিনি। সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মাঝে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও একদিন আগে তাঁকে ফের ভেন্টিলেশনে পাঠাতে হয়। শনিবার চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দুপুর মিনিট নাগাদ প্রয়াত হলেন ময়দানের এই প্রবাদ প্রতীম ক্রীড়া সাংবাদিক। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে তিন প্রধান ও আইএফএসহ কলকাতার বাকি ক্লাবগুলিও।