আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ গত সেপ্টেম্বরে নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এল লিঙ্গায়েত ধর্মগুরু শিবমূর্তি। এবার কর্নাটকের মঠে লিঙ্গায়েত ধর্মগুরুর দেহ উদ্ধারের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন ওই ধর্মগুরু। তাঁর ঘরে মিলেছে দু পাতার সুইসাইড নোটও।
আরও পড়ুন:
রামনগর জেলার কাঞ্চুগাল বন্দেমাঠ এলাকায় অবস্থিত এই মঠ। নিজের ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় বাসবলিঙ্গ নামে ওই ধর্মগুরুর দেহ পাওয়া যায়। পুলিশ সূত্রের খবর গত ২৫ বছর ধরে বাসবলিঙ্গ স্বামী ছিলেন কাঞ্চুগাল বন্দেমাঠ মঠের প্রধান।
আরও পড়ুন:
তাঁকে মঠপ্রধানের পদ থেকে সরানোর জন্য চলছিল ষড়যন্ত্র, সুইসাইড নোট থেকে মিলেছে এমনটাই ইঙ্গিত।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত প্রায় সাড়ে তিন বছর ধরে ১৫ ও ১৬ বছরের দুই কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত ছিলেন লিঙ্গায়েত ধর্মগুরু শিবমূর্তি। তাঁকে প্রাথমিক ভাবে আটক করার পর ছেড়ে দেওয়া হলে বিক্ষোভে উত্তাল হয়েছিল মাইসুরু শহর। শেষ পর্যন্ত গত সেপ্টেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর আরও এক লিঙ্গায়ত ধর্মগুরুর আত্মহত্যার ঘটনায় ছড়াল চাঞ্চল্য।