পুবের কলম ওয়েব ডেস্ক: সকালের সূর্য বলে দেয় দিন কেমন যাবে। ছোট্ট অঙ্কিতকে দেখে সবাই এখন এমনই বলছে। বছর আটের ছোট্ট অঙ্কিত খুব ভালো ব্যাডমিন্টন খেলে। বেশ কয়েকটা ম্যাচ জিতে সে প্রায় ৭০০০ টাকা পুরস্কার হিসেবে পায়। সেখান থেকে ২০০০ টাকা খরচ করে গৃহ পরিচারিকা সরোজাকে ফোন কিনে দিয় একরত্তি বালক।
সেই টাকা দিয়ে নিজের জন্য খেলনাও কিনতে পারত সে। কিন্তু তার মনে হয়েছে, খেলনার থেকেও বেশি দরকার সরোজার হাতে একটি ফোন।আরও পড়ুন:
এই ঘটনায় গর্বিত অঙ্কিতের বাবা ভি বালাজি ঘটনাটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেন। তারপর থেকে নেট পাড়ায় সাড়া ফেলেছে অঙ্কিত। বালকের এই ভাবনায় মুগ্ধ সকলে।
আরও পড়ুন: