আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ কর্ণাটকের একটি স্কুলে মিড ডে মিল খেয়ে গুরুতর অসুস্থ কমপক্ষে ৭০ জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চামারাজানগর জেলার একটি স্কুলে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
জানা যাচ্ছে মিড ডে মিলের সাম্বারের মধ্যে টিকটিকি পড়ে যায়। রাঁধুনি যতক্ষণে পুরো বিষয়টি খেয়াল করেন, ততক্ষণে অনেক পড়ুয়া সেই সাম্বার খেয়ে ফেলেছে।
এরপর শুরু হয় পেট ব্যাথা, বমি। তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সকলের অবস্থা স্থিতিশীল।আরও পড়ুন:
অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলেছে পাবলিক ইনস্ট্রাকশন দপ্তর।
জানিয়েছে, দোষীদের শাস্তি হবে। কি ভাবে এতবড় গাফিলতি হল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।আরও পড়ুন:
কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে কোভিড সংক্রমণ বাড়ায় স্কুল, কলেজ বন্ধ। তবে জেলায় এখনও স্কুল কলেজ খোলা রয়েছে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে নতুন করে আক্রান্ত ১১ হাজার ৬৯৮ জন। তার মধ্যে শুধু বেঙ্গালুরুতেই নতুন করে কোভিড আক্রান্ত ৯,২২১ জন। ( ছবি প্রতীকী)
আরও পড়ুন: