পুবের কলম প্রতিবেদক: সাত দফাতেই হবে লোকসভা নির্বাচন। একইসঙ্গে হবে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। এই মুহূর্তে রাজ্যে রয়েছে দেড়শ' কোম্পানি বাহিনী। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক আধিকারিকের মতে ভোট ঘোষণা হওয়ার পরেই রাজ্যে আসবে আরও কেন্দ্রীয় বাহিনী।
সূত্রের খবর, প্রথম দফা ভোটার আগেই রাজ্যে আসবে আরো বাহিনী। এরপর প্রত্যেক দফা অনুযায়ী, বাহিনী আসবে রাজ্যে। কমিশন সূত্রে খবর, লোকসভা নির্বাচনের সময় একই সঙ্গে মুর্শিদাবাদের ভগবানগোলার প্রাক্তন বিধায়ক ইদ্রিস আলী এবং বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়ের আসনে বিধানসভার উপনির্বাচন হবে। সূত্রের খবর, এই উপনির্বাচনের জন্য কমিশনের সবরকমের প্রস্তুতি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শুক্রবার এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে জরুরি পর্যায়ের বৈঠক করা হয় সকাল ১১ টা থেকে। ইতিমধ্যেই এই দুই জেলার সম্পূর্ণ রিপোর্টও পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। ওই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এদিকে, কমিশন সূত্রে খবর, গোটা রাজ্যে এই মুহূর্তে জামিন অযোগ্য পরোয়ানার সংখ্যা প্রায় ৩৫ হাজার। যার মধ্যে কলকাতায় জামিন অযোগ্য পরোয়ানার সংখ্যা সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি বলেই খবর কমিশন সূত্রে। উল্লেখ্য, এই জামিন অযোগ্য পরোয়ানার সংখ্যা একেবারে শূন্যে করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে ভোটের প্রস্তুতি দেখতে এসেও নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই বিষয় নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল সমস্ত জেলাশাসক এবং পুলিশ সুপারদের। যদিও, এখনও পর্যন্ত কমিশনের সেই নির্দেশ পালন করতে পারেননি জেলাশাসক এবং পুলিশ সুপাররা।
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
১৫ মার্চ ২০২৪, ১১:৫৯
আরও খবর
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর