পুবের কলম,ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের পর সবথেকে বেশি লোকসভা কেন্দ্র রয়েছে মহারাষ্ট্রে। ৪৮টি লোকসভা আসনের লড়াই এই রাজ্যে। তবে ২০১৯ এর লোকসভা ভোটে এই লড়াই-য়ের সমীকরণ ছিল বেশ সহজ। তবে এবার বিষয়টা ভিন্ন। শিবসেনা এবং এনসিপি এখন দুটি ভাগে ভেঙে গিয়েছে। সেই পরিস্থিতিতে এবার এক্সিট পোলে কোন দলকে এগিয়ে রাখা হয়েছে? মারাঠী টিভিচ্যানেল লোকশাহির সমীক্ষা অনুযায়ী, এবার পট পরিবর্তন হতে চলেছে মারাঠা রাজনীতিতে। ২১-২৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এনডিএ ও ইন্ডিয়া জোটের মধ্যে।
আরও পড়ুন:
লোকশাহির সমীক্ষা আনুযায়ী, ২১ টি আসন পেতে চলেছে বিজেপি-শিবসেনা-এনসিপি (অজিত পাওয়ার) জোট। অন্যদিকে ঠাকরে-কংগ্রেস-এনসিপি (শরদ পাওয়ার) জোট ২৬ টি আসন তাদের ঝুলিতে পুরতে চলেছে। বাকি ৭ টি আসন নির্দলের নসীবে।
আরও পড়ুন:
মহারাষ্ট্রে মোট আসন সংখ্যা ৪৮। তার মধ্যে শিবসেনা-র দুটি ভাগ আবার এনসিপিরও দুটি ভাগ। সেকারণে একক ভাবে কোনও একটি দল বেশি আসন পাবে না। ২০১৯ সালে ২৩টি আসনে জিতেছিল বিজেপি। অবিভক্ত শিবসেনা জিতেছিল ১৮টি আসনে।
অর্থাৎ এনডিএ জোট জিতেছিল ৩৯টি আসনে। অবিভক্ত এনসিপি জিতেছিল চারটি আসনে। কংগ্রেস, এআইএমআইএম এবং নির্দল জিতেছিল একটি করে আসনে। কিন্তু, গত পাঁচ বছরে অনেক বদল ঘটে গিয়েছে। ভেঙে গিয়েছে শিবসেনা ও এনসিপি। এবারের ভোটে শিবসেনা ও এনসিপির কোন অংশের উপর ভরসা রাখল মানুষ, তা শুধু এখন সময়ের অপেক্ষা।আরও পড়ুন:
অন্যদিকে নিজেদের হারের কথা অনুধাবন করতে পেরে, উদ্ধব ঠাকরেকে নিয়ে কৌশলে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি বলেই খবর। এক কোটিপতি শিল্পপতি নাকি এ বিষয়ে উদ্ধবের সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন।
মহারাষ্ট্রে এনডিএ-র আসনসংখ্যা কমলে উদ্ধবকে নিয়ে বিরোধীদের মাত দেবে বলেই গুজব। মহারাষ্ট্রে বিজেপি দীর্ঘ দিন শিবসেনার সঙ্গে জোটে ছিল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিজেপি-শিবসেনার বিবাদের সুযোগে উদ্ধবকে কংগ্রেস-এনসিপির জোটে নিয়ে এসে চমক দিয়েছিলেন শরদ পওয়ার। তবে সুযোগে উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পওয়ারের এনসিপি, দুই দলেই ফাটল ধরিয়েছে বিজেপি। তাতে মূল হোতা ছিল মহারাষ্ট্রের বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস। উদ্ধব মুখ্যমন্ত্রীর গদি হারালেও মানুষের সহানুভূতি তাঁর সঙ্গে বলে বিজেপির আশঙ্কা। কিন্তু উদ্ধবের রাগ দেবেন্দ্রর উপরে। দিল্লিতে গুজব, ওই কোটিপতি শিল্পপতি উদ্ধবকে আশ্বাস দিয়েছেন, প্রয়োজনে দেবেন্দ্রকে মহারাষ্ট্রের রাজনীতি থেকে আউট করে দেবে। তাঁকে দিল্লিতে স্থানান্তরিত করবে। যদিও উভয় পক্ষই সংশ্লিষ্ট বিষয়ে ‘স্পিকটি নট’!