পুবের কমল, ওয়েব ডেস্কঃ মাসের শুরুতেই সুখবর। শনিবার সকাল বেলায় সরকারি তেল সংস্থাগুলি ঘোষণা গ্যাসের দাম কমার ঘোষণা করল। সংবাদ সংস্থা এএনআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ১ জুন থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে এলপিজি সিলিন্ডারের নতুন দাম। যার ফলে এক ধাক্কায় কমল অনেকটাই কমল বাণিজ্যিক গ্যাসের দাম।
আরও পড়ুন:
নতুন এই দাম অনুযায়ী কলকাতায় বাণিজ্যিক গ্যাস ভর্তি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৭৮৯ টাকা ৫০ পয়সা।
যা আগে কিনতে লাগত ১ হাজার ৮৫৯ টাকা। এই দাম কমার ফলে অনেকটাই স্বস্তি পাবে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা। ১৯ কেজি সিলিন্ডারের বাণিজ্যিক গ্যাস মূলত মূলত হোটেল রেস্টুরেন্টে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়।আরও পড়ুন:
এই নিয়ে পরপর তিন মাস কমল বাণিজ্যিক গ্যাসের দাম। গত এপ্রিল এবং মে মাসে প্রায় ২০টাকা করে দাম কমলেও এবারে এক ধাক্কায় কমল প্রায় ৭০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহারকারী উপভোক্তাদের সাশ্রয় হলেও গৃহস্থের ব্যবহারে ১৪ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকল।