লখনউ: বরিষ্ঠ কংগ্রেস নেতা সালমান খুরশিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের লখনউ আদালত। অযোধ্যা নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশ করেছেন। 'সানরাইজ ওভার অযোধ্যা: নেশনহুড ইন আওয়ার টাইমস' নামের বেস্টসেলার ওই বইয়ে উগ্র হিন্দুত্ববাদকে বোকো হারাম এবং আইসিসের সঙ্গে তুলনা করেছেন তিনি, এমনই অভিযোগ। এই কারণে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ আদালতের।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু ত্যাগী খুরশিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। বকশি কা তালাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনের নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করার এবং বিষয়টির সঠিক তদন্ত নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। শুভাঙ্গী তিওয়ারি নামে এক ব্যক্তির আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছেন আদালত। ম্যাজিস্ট্রেট জানান, আবেদন পর্যালোচনা করে আমার মনে হয়েছে বিচারযোগ্য অপরাধ করেছেন সালমান খুরশিদ। আগামী তিনদিনের মধ্যে খুরশিদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের কপি আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। আবেদনকারী অভিযোগ করেছিলেন, খুরশিদের লেখা বইয়ের কিছু অংশ হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি আরও বলেছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য থানায় আবেদন করেছিলেন তিনি, কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। প্রসঙ্গত, এর আগে খুরশিদের এই বই বিক্রি বন্ধের দাবিতে দিল্লির পাতিয়ালা হাউস আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে।আরও খবর
খান স্যারের কোচিংয়ে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত প্রিন্স যাদবের রহস্যমৃত্যু, দেহ উদ্ধার নেপালে
অযোধ্যার রামমন্দির থেকে অনুদানের টাকা উধাও, তদন্তে গঠিত হল বিশেষ টিম
অখিলেশের কন্যাকে নিয়ে কুরুচিকর পোস্ট, ক্ষুব্ধ যোগী; এফআইআরের নির্দেশ
এইএমস-এ ক্যান্সার আক্রান্ত শিশুকে ওষুধের বদলে দেওয়া হল ফর্মালিন, মৃত্যু খুদের
ওমানে তিন ভারতীয় নাবিকের মৃত্যু, আমেরিকার নীরবতায় ক্ষুব্ধ শশী থারুর
ওমানে তিন ভারতীয় নাবিকের মৃত্যু, আমেরিকার নীরবতায় ক্ষুব্ধ শশী থারুর
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ
ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ
সীমান্ত এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার নির্দেশ অমিত শাহের
সীমান্ত এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার নির্দেশ অমিত শাহের
ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে নরেন্দ্র মোদী, জি-৭ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী
ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে নরেন্দ্র মোদী, জি-৭ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর