পুবের কলম ওয়েবডেস্ক:  নিজের বান্ধবী কে হত্যা করে তার দেহের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন। মধ্যপ্রদেশ পুলিশ শনিবার  ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ অভিযুক্তকে মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা হেমন্ত রাজেন্দ্র বদানে হিসাবে চিহ্নিত করে জানিয়েছে  প্রতারণা ও চুরির ৩৭ টি মামলায় পুলিশ তাকে খুজছিল  ছিল৷ রাজস্থানের আজমির থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে,  অফিসাররা জানিয়েছেন।

এডিজি জব্বলপুর উমেশ জোগা জানিয়েছেন আমরা অভিযুক্তের  আসল নাম এবং পরিচয় সম্পর্কে অবগত ছিলামনা। অপরাধীর হদিশ পেতে আমরা ওই রিসর্ট থেকে তার ফিঙ্গারপ্রিন্টের নমুনা সংগ্রহ করি। এবং তাকে সনাক্ত করতে ন্যাশনাল অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম (NAFIS) ব্যবহার করেছি।

নাসিকে সংঘটিত ২০১৪  সালের সম্পত্তি অপরাধে  অভিযুক্তর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মধ্যপ্রদেশের রিসর্টের  আঙুলের ছাপ মিলে যায়।  তার ছবি মিলেছে এবং তার পরিচয় প্রকাশ করা হয়েছে। পরে আমরা তাকে খুঁজে বের করতে  চিরুনি তল্লাশি শুরু করি।

“গত ১০ দিন ধরে রাজেন্দ্র বদানে  ক্রমাগত তার অবস্থান পরিবর্তন করছিলেন  বৃহস্পতিবার  আজমিরের একটি এটিএম থেকে ২০,০০০  টাকা তুলেছিলেন রাজেন্দ্র । শুক্রবার রাজস্থান পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। শনিবার রিমান্ডে তাকে  জবলপুরে আনা হয়।

পুলিশ জানিয়েছে, জবলপুর জেলার কুন্দম এলাকার বাসিন্দা শিল্পা ঝারিয়া (২২)কে ৮ নভেম্বর মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার একটি রিসর্টের  ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। অভিযুক্ত, যিনি নিজেকে অভিজিৎ পতিদার  বলে পরিচয় দেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যাতে তাকে বলতে শোনা যায়  "বেওয়াফাই নাহি করনে কা" (বিশ্বাসভঙ্গের কাজ করবেন না)   পুলিশ জানিয়েছে যে তারা ১.৫২লক্ষ টাকা নগদ, শিল্পার একটি  মোবাইল ফোন, চারটি মোবাইল ফোন এবং দুটি সিম উদ্ধার করেছে।অভিযুক্তরা রাজেন্দ্রর দাবি , শিল্পা অন্য পুরুষদের সঙ্গেও মেলামেশা করত তাই তাকে সে হত্যা করেছে। আরও বিস্তারিত জানার জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে, এমনটাই জানিয়েছেন  জব্বলপুরের এসপি সিদ্ধার্থ বহুগুনা।

শিল্পা মিশ্রকে ৮ নভেম্বর রিসর্টে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।

ভিডিওতে দেখা গিয়েছিল  ওই মহিলার মুখ চাদর দিয়ে ঢেকে দিচ্ছে অভিযুক্ত।  তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান ২২ বছর বয়সী শিল্পাকে শারীরিক অত্যাচার করার পরেই হত্যা করা হয়।যে ভিডিও ক্লিপ গুলি ভাইরাল হয়েছে তার মধ্যে একটিতে দেখা গিয়েছে অভিযুক্ত যুবক মৃত মহিলার উদ্দেশ্যে বলছে তার সঙ্গে যেন বিশ্বাসঘাকতার চেষ্টা না করা হয়। এমনকি সে যে নিজেই ওই যুবতীকে হত্যা করেছে সে কথাও স্বীকার করে নেওয়া হয় ভিডিওতে।   অভিযুক্তের আরও দাবি শিল্পা মিশ্র তার বিজনেস পার্টনারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ছিলেন। প্রায় ১০ থেকে ১২ লক্ষ্য টাকা নিয়ে শিল্পা পালিয়ে আসেন জব্বলপুরে। ইন্সপেকটর ঝারিয়া জানিয়েছেন ত্রিকোণ প্রেমের সম্ভাবনারও উড়িয়ে দেওয়া হচ্ছেনা। সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।অফিসার ইনচার্জ ঝারিয়া  আগেই জানিয়েছিলেন  অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি চলছে।