পারিজাত মোল্লা: চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠে এক আদালত অবমাননা মামলা।মাদ্রাসায় শিক্ষক নিয়োগে আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় এই মামলা। আদালত সুত্রে প্রকাশ, ৫ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ করতে মাদ্রাসা সার্ভিস কমিশনকে এক বছর আগে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ কার্যকর করতে সময়সীমা ছিল ১৫ দিন।
আরও পড়ুন:
অভিযোগ, সেই নির্দেশ পালন করেনি মাদ্রাসা সার্ভিস কমিশন।
আদালত অবমাননার মামলায় গত সোমবার নির্দেশ পালনের জন্য সময় চাইতে এসে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের কাছে তিরস্কৃত হলেন মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহম্মদ গোলাম আলি আনসারি।বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, -' সোমবার রাত ১২টার মধ্যে নির্দেশ পালন করতে হবে কমিশনকে'। মঙ্গলবার নির্দেশ পালনের রিপোর্ট কোর্টে পেশ করার নির্দেশিকা রয়েছে। আদালত সুত্রে আরও প্রকাশ আখমল হোসেন-সহ পাঁচ চাকরিপ্রার্থী মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। তাঁদের আইনজীবীরা জানিয়েছেন , -' মাদ্রাসা সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে বলা ছিল, নিয়োগে বিএড প্রশিক্ষিতেরা অগ্রাধিকার পাবেন। কিন্তু তাঁদের অগ্রাধিকার না দিয়ে অপ্রশিক্ষিতদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল।আরও পড়ুন:
২০২২-এর ১৪ জুন বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলেন, ১৫ দিনের মধ্যে মামলাকারীদের নিয়োগের সুপারিশপত্র দিয়ে চাকরির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে অপ্রশিক্ষিতদের চাকরি থেকে বরখাস্ত করে প্রশিক্ষিতদের চাকরি দিতে হবে। ৭০ হাজার টাকা জরিমানাও করেছিলেন তিনি। সেই নির্দেশ মানেননি কমিশন'।
গত সোমবার আদালতে হাজির হয়ে আনসারি সময় চাইলে বিচারপতি জানান , ''এক বছর ধরে কী করছিলেন?আরও পড়ুন:
এখন সময় চাইছেন?'' এর প্রতুত্তরে কমিশন জানায়, -' তারা নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছে'। তবে সেই যুক্তি মানতে চাননি বিচারপতি। তিনি বলেন, ''আমি কিছু শুনব না। সোমবার রাত ১২টার মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে।'' মঙ্গলবারের মধ্যে নির্দেশ কার্যকর করার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশিকা রয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের।