আবদুল ওদুদ: আর মাত্র কয়েকমাস তার পরই দেশ জুড়ে শুরু হয়ে যাবে দেশের লোকসভা নির্বাচনের কাইন্ট ডাউন । বিশেষ করে নতুন বছর শুরু হলেই ভোটের দামামা বাজবে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে এবার হোয়াটসঅ্যাপ চ্যানেল খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
তৃণমূল কংগ্রেসে প্রথম হোয়াটসঅ্যাপ চ্যানেল খুললেন তাঁরা। আর এখান থেকেই বাংলার মানুষকে প্রতিনিয়ত প্রতিটি বিষয়ে বার্তা দেবেন মমতা,অভিষেক।
আরও পড়ুন:
বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছতে ডিজিটাল মাধ্যম হাতিয়ার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ক্রমশই জনপ্রিয় হচ্ছে। গত সপ্তাহেই হোয়াটসঅ্যাপে চ্যানেলে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি একটি একমুখী ব্রডকাস্টিং চ্যানেল, যার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করা সম্ভব হবে।
আরও পড়ুন:
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে বাংলার মানুষকে আপডেট রাখবেন । বিরোধী বিজেপি যাতে কুৎসা ছড়াতে না পারে তার জন্য আগাম এই পদক্ষেপ বলে সূত্রের খবর। এখন নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। তাই যে কেউ খুলতে পারেন এই চ্যানেল। এদিকে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। এটি একমুখী ব্রডকাস্টিং চ্যানেল। চ্যানেলটি তৈরি করে সেখানে ছবি, ভিডিয়ো,সহ নানা বার্তা দেওয়া সম্ভব।
আর তা থেকেই বাংলার মানুষ আপডেট থাকবেন। এখন প্রত্যেক হাতেই স্মার্টফোন পৌঁছে গিয়েছে। সুতরাং এই চ্যানেল ফলো করলেই তৃণমূল কংগ্রেসের যাবতীয় খবর মিলবে। ডিজিটাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে সহজেই বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া সম্ভব। নামজাদা তারকা থেকে রাজনীতিবিদরা অনেকেই এই হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছেন।আরও পড়ুন:
প্রসঙ্গত,এই পদ্ধতিতে কাউকে ফলো করা অত্যন্ত সোজা। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। তারপরে আপডেটস অপশনে যেতে হবে।
সেখানে চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। ফাইন্ড চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখে সার্চ করতে হবে। আপনি যাকে ফলো করতে চান, সেখানে ক্লিক করতে হবে।আরও পড়ুন:

আপনি যাকে ফলো করবেন, তাঁর বিভিন্ন আপডেট আপনি দেখতে পারবেন। বুধবার দুপুর পর্যন্ত দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করেছেন প্রায় ৭হাজার ২০০জন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করছেন প্রায় ৬৯০০জন। ট্যুইটার এবং ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সক্রিয়। এবার মেটার নতুন এই আপডেটের হাত ধরে হোয়াটসঅ্যাপের চ্যানেলে পা রাখলেন তাঁরা।