পুবের কলম ওয়েবডেস্ক : মমতা ব্যানার্জি এখন আর কেবল দলনেত্রী নন। তিনি এখন দেশনেত্রী। রাজ্যে রাজ্যে ঘাসফুল ফোটানোর চেষ্টায় মরিয়া দিদির দল।রবিবার গোয়া পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে গোয়া বিমানবন্দরে নামেন মমতা। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে ১৩ ও ১৪ ডিসেম্বর, অর্থাৎ সোম ও মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতার।
আরও পড়ুন:
কলকাতা পুরভোট কড়া নাড়ছে, তখনই মমতার গোয়া সফর ঘিরে আগ্রহ রয়েছে জাতীয় রাজনীতির দরবারে। রবিবার প্রচারে বেরিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, "এটাই আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে সহজ পুরভোট।" তৃণমূলের জেতা ম্যাচ অন্য প্লেয়ারদের খেলার ভার দিয়ে মমতা চলেছেন বড় যুদ্ধ জয়ের লক্ষ্যে। তৃণমূলের মতই গোয়ার্ড যাকে তাকিয়ে রয়েছে কেজরির দলও। কেজরির ও মমতার দল যদি একজোট হয় তাহলে কংগ্রেস কিংবা বিজেপি কেউ জায়গা করতে পারবে না।এমনটাই রাজনৈতিক অভিমত।
তবে আপ মমতার সঙ্গে আদৌ জোট বাঁধবে কি ? সেটাই সব থেকে বড় প্রশ্ন।আরও পড়ুন:
১৩ তারিখ, অর্থাৎ সোমবার বেলা একটার সময় গোয়ায় বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে আলোচনা সভা রয়েছে মমতার । গোয়া ইন্টারন্যাশনাল সেন্টারে হবে সেই অনুষ্ঠান। এক ঘণ্টার সেই আলোচনা সভার পর গোয়ার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন নেত্রী। দুপুর দু'টো থেকে গোয়া ইন্টারন্যাশনাল সেন্টারেই হবে মিটিং।
এরপর সাড়ে তিনটে থেকে একটি জনসভা করবেন মমতা। সোমবারের কর্মসূচিতে এই তিনটি বিষয়ই থাকছে। মঙ্গলবার তিনটি আরও দুটি জনসভা করবেন। একটি পানাজিতে ও পরেরটি আসানোরাতে।গোয়ায় কার্যত ঘাঁটি গেড়ে রয়েছেন বেশ কয়েকজন তৃণমূল নেতা। দায়িত্ব পেয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।