পুবের কলম,ওয়েবডেস্ক: ফের বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসেছেন শেখ হাসিনা।১১ জানুয়ারি ঢাকার বঙ্গভবনে শপথগ্রহণ করেন তিনি। মোট ৫ বার সরকার গঠন করেছে আওয়ামি লিগ। পঞ্চমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷বৃহস্পতিবার রাতে শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
শেখ হাসিনা সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য আম এবং অন্যান্য উপহারও পাঠিয়েছেন শেখ হাসিনা। তাঁকেও পালটা উপহার পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
এদিনই বাংলাদেশের প্রধানমন্ত্রী জানান, তিনি সবসময় ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চান। দু’দেশের মধ্যে কোনও বিষয়ে সমস্যা দেখা দিলে দ্বিপাক্ষিক আলোচনায় তা মিটিয়ে নেওয়া হয়।
আরও পড়ুন: