১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাক্ষী, ভীনেশদের পাশে দাঁড়ালেন মমতা

পুবের কলম ওয়েবডেস্ক: সাক্ষী মালিক, ভীনেশ ফোগাটরা যখন দিল্লির যন্তর মন্তরে বসে চোখের জল ফেলছেন, গোটা দেশ তাদের পাশে দাঁড়িয়েছে। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ সত্ত্বেও কোনও বিচার পাননি প্রতিবাদী কুস্তিগীররা। কপিল দেব, সানিয়া মির্জারা তাদেরপাশে দাঁড়িয়েছেন।

সাক্ষী, ভীনেশদের পাশে দাঁড়ালেন মমতা

আরও পড়ুন: আন্দোলন জারি, চাকরিতে যোগ দিলেন সাক্ষী-বজরং-বিনেশরা

সাক্ষীরা যখন প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ জানতে চেয়েও জানতে পারেননি কোনও কিছুই, ঠিক তখনই দিল্লিতে প্রতিবাদী কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর ট্যুইট বার্তায় জানিয়েছেন, ‘আমাদের সবার উচিৎ কুস্তিগীরদের পাশে দাঁড়ানো। তাঁরা একযোগে একই কথা বলছেন। আমাদের ক্রীড়াবিদরা আমাদের দেশের গর্ব। তাঁরা চ্যাম্পিয়ন।’ মুখ্যামন্ত্রী জানিয়েছেন, রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে দোষীদের আইনের আওতায় আনতে হবে। ন্যায়বিচারকে প্রাধান্য দিতে হবে।’ তিনি আশা করেছেন, ‘সত্যের জয় একদিন হবেই’।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাজ্যসভা ভোট ১৬ মার্চ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাক্ষী, ভীনেশদের পাশে দাঁড়ালেন মমতা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার