পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বরাবরই সুন্দর সম্পর্ক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখতে দেখা গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। 'মুজিব বর্ষ'-এ বাংলাদেশে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে দেশে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
এবার প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম উপহার হিসেবে পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 'হাড়িভাঙা জাতের' দুই হাজার ৬০০ কেজি, (৬৫ মণ) পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
রবিবার দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে উপহারের আমের প্যাকেট ভারতে নিযুক্ত কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদেরের কাছে হস্তান্তর করা হয়। সকালে সড়কপথে বেনাপোল স্থলবন্দরে উপহারের আম পৌঁছে যায়।
আরও পড়ুন:
বেনাপোল স্থলবন্দর দিয়ে আম পাঠানো বিষয়ে গত ২ জুলাই শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি সচিব মো. জাবের হায়দার স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়।
আরও পড়ুন:
চিঠিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ওই ভিভিআইপি উপহারসামগ্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
আরও পড়ুন:
এই কাজের সময়, অর্থাৎ আম পাঠানোর সময় সেখানে ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার অনুপম চাকমা, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল, উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, সহকারী কমিশনার কল্যাণ মিত্র, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ও বিজিবির সদস্যরা।