পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তপ্ত বাতাবরণের মধ্যেই ফের নতুন করে উত্তেজনা ছড়ালো মণিপুরে। শনিবার দুই আধাসামরিক বাহিনীর জওয়ান নিহত হওয়ার খবর মিলেছে, আহত আরও দুই। কুকি জঙ্গিদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। অপর একটি ঘটনায় মণিপুর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন:
বিষ্ণুপুরে নিহত সিআরপিএফ জওয়ানদের একজন হলেন সাব ইন্সপেক্টর এন সরকার। অপরজন হেড কনস্টেবল অরূপ সাইনি।
পুলিশ জানিয়েছে, মৈত্রেই বহুল নারাইনসেনা গ্রামে গভীর রাতে দুষ্কৃতীরা গুলি, বোমা ছোড়ে। একটি শক্তিশালী বোম এসে পড়ে সিআরপিএফ ক্যাম্পে। বোমার আঘাতে দুই জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুজনেই ক্যাম্পে রাতের ডিউটিতে ছিলেন।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, চুরাচাঁদপুর জেলার সীমান্তবর্তী বিষ্ণুপুর জেলার মইরাং ভোটকেন্দ্রের নারানসিনা এলাকায় মধ্যরাত থেকে উত্তেজনা ছড়ায়। রাত ২. ১৫ নাগাদ কুকি জঙ্গিরা এই আক্রমণ চালায় বলে অভিযোগ।
হামলায় নিহত সৈন্যরা রাজ্যের বিষ্ণুপুর জেলার নারানসেনা এলাকায় পোস্টিং সিআরপিএফের ১২৮ তম ব্যাটালিয়নের সদস্য বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
গত বছরের ৩ মে মণিপুরে অশান্তি শুরু হয়। এখন পর্যন্ত সেখানে ২০০ জনের বেশি মানুষ মারা গিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিরাও সেখানে হিংসার শিকার হয়েছেন। স্থানীয় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। রাজ্য পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গিরা শিবির লক্ষ্য করে পাহাড়ের ওপর থেকে নির্বিচার গুলি চালায়।
রাত সাড়ে ১২টার দিকে গোলাগুলি শুরু হয়ে প্রায় আড়াইটা পর্যন্ত চলে। জঙ্গিরাও বোমাও নিক্ষেপ করেছিল। এর মধ্যে একটি সিআরপিএফের ১২৮ ব্যাটালিয়নের ফাঁড়িতে এসে পড়ে। সেটি বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।আরও পড়ুন:
গত বছরের ৩ মে থেকে কুকি-মেইতেই সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। ফলে সেই ঘটনার একবছর পূর্ণ হতে চলেছে। বর্ষপূর্তিতে ফের উত্তেজনার আশংকা তৈরি হয়েছে।