পুবের কলম,ওয়েবডেস্ক: দেশজুড়ে শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। আর প্রথম দফাতেই অশান্ত মণিপুর। এমনকি বুথে চলল গুলি। বলা বাহুল্য, গত বছর থেকে জাতি-দাঙ্গার আগুনে জ্বলছে রাজ্যের বিভিন্ন এলাকায়।

এদিন ভোটের শুরুতেও উত্তেজনা ছড়াল। ভোটগ্রহণ চলাকালীন এক বুথে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। এই পরিস্থিতিতে এদিন সকালে ২৫ সেকেন্ডের একটি ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
 যাতে শ্যুট আউটের আওয়াজ পাওয়া গেছে। তবে ইনার মণিপুর না আউটার মণিপুরে গুলি চলেছে তা এখনও স্পষ্ট নয়। তবে বেশ  কয়েক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে,  শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আউটার মণিপুরের মৈরাঙ বিধানসভা এলাকার থামানপোকপি এলাকায়।

https://twitter.com/CeoManipur/status/1780932996977308052?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1780932996977308052%7Ctwgr%5Ed0042f9e943c00aec6bc132952820a4f37ab88f3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fnews.abplive.com%2Felections%2Fouter-manipur-lok-sabha-seat-violence-vote-in-two-phases-first-phase-check-dates-1680979