পুবের কলম, ওয়েবডেস্ক: গাজার হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা ব্যাহত। জ্বালানি, বিদ্যুৎ নেই। এই অবস্থায় ব্যাহত গাজার হাসপাতালগুলির পরিষেবা। চিকিৎসকেরা জানিয়েছেন, পরিষেবার অভাবে বহু রোগী মারা যেতে পারে।
এক শোচনীয় অবস্থার মধ্যে রয়েছে গাজাবাসী।আরও পড়ুন:
হামাসের উপর বদলা নিতে গাজার উপর দিয়ে সব আক্রোশ মেটাচ্ছে ইসরাইল সরকার। জল, খাবার বন্ধ করে ভাতে মারছে চাইছে। নিরীহ শিশু সহ মানুষের প্রাণহানিতে গর্জে উঠেছে বহু দেশ।
কিন্তু ইসরাইলেই আগ্রাসন নীতি থামছে না।আরও পড়ুন:
বিমান হামলার পর, এবার স্থলভাগ দিয়ে আক্রমণ শুরু করেছে ইসরাইল।
আরও পড়ুন:
গাজার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ফিলিস্তিনে ২৬৭০ জন মানুষের মৃত্যু হয়েছে, আহত ৯৬০০। ২০১৪ সালে ছয় সপ্তাহ ব্যাপি যে যুদ্ধ হয়েছিল, তার থেকেও পরিণতি ভয়ঙ্কর আকার নিয়েছে। অন্যদিকে ৭ অক্টোবর হামাসের হামলায় ১৪০০ ইসরাইলি নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে ১৫৫ জন শিশু।
আরও পড়ুন: