পুবের কলম প্রতিবেদক: সামনে দুর্গাপুজো। প্রতিমা দর্শনের জন্য ভিড় বাড়বে ট্রেনগুলোতে। তাই পুজোর সময় কোভিডবিধি যাতে কোনোভাবেই অমান্য না হয় তা নিয়ে কড়া পদক্ষেপ নিল রেল। আর সেকথা মাথায় রেখেই মাস্ক ছাড়া জরিমানার মেয়াদ আরও বাড়ানো হল।
উল্লেখ্য, মাস্ক ছাড়া ট্রেনে উঠলে ৫০০ টাকা করে জরিমানা নেওয়া হবে বলে আগেই রেলের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল।
আরও পড়ুন:
করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটা নিয়ন্ত্রণে আসলেও তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে করোনা যাতে কোনোভাবেই ছড়িয়ে পড়তে না পারে তার ওপরই জোড় দিচ্ছে রেল। রেলের কড়া নির্দেশিকা ট্রেনের মধ্যে এবং স্টেশন চত্বরের মধ্যে মাস্ক অবশ্যই পরতে হবে।