পুবের কলম,ওয়েবডেস্ক: মাঝে কেটে গেছে ৮ মাস। জাতি-দাঙ্গায় জর্জরিত মণিপুরের ঘটনা আজও তাজা। এরই মধ্যে বুধবার মণিপুর হিংসায় প্রাণ হারানো কুকি-জো জনজাতি গোষ্ঠীর ৮৭ জন’কে গণকবর দেওয়া হয়েছে। রয়েছে একটি শিশু’ও। স্থানীয় কুকি সংগঠনের দাবি, নিহতডের গণকবরের আগে তাঁদের শ্রদ্ধা জানাতে গান স্যালুট দেওয়া হয়।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় এক ব্যক্তি জানান, দাঙ্গার সময় নিহত কুকি’ডের বহিরাগত বা মায়ানমার থেকে আগত জঙ্গি বলে তকমা দিয়েছিল অনেকে। তবে বেশিরভাগ নিহতের পরিবার নথি সহ দেহ শনাক্ত করায় প্রমাণ হয়েছে তাঁরা মণিপুরেরই বাসিন্দা।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর , বিভিন্ন জেলায় হাসপাতালের মর্গে দেহগুলি রাখা ছিল এত দিন। এর আগে গত ১৫ ডিসেম্বর কংপকপি জেলায় একই ভাবে ১৯ জনকে গণকবর দেওয়া হয়। কোনও রকম অনভিপ্রেত ঘটনা এড়াতে কড়া নিরাপত্তায় ছেয়ে ফেলা হয় এলাকাগুলি। জারি হয় ১৪৪ ধারাও।