পুবের কলম,ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে বুলবাধায় সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত বাসযাত্রীদের জন্য গণচিতার আয়োজন করা হচ্ছে। নিহত ২৫ জনের মধ্যে একজনকে কবরে দাফন করার জন্য তার পরিবারকে দেওয়া হয়েছে। বাকিদের পরিবার পরিজনরা ঘটনাস্থলে এসেছেন। আগুনে ঝলসে মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ১৪ জন মহিলা।
ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় এই লাক্সারি বাসটি। দরজা নিচে চাপা পড়ায় বের হতে পারেননি অনেকেই। ধাক্কার কারণে ইমারজেন্সি দরজাটিও বন্ধ হয়ে যায়। ৮ জন কোনওভাবে জানালার কাঁচ ভেঙে বের হয়ে আসতে পারেন। বিদর্ভ ট্রাভেলস-এর এই বাসটি নাগপুর থেকে পুনে আসছিল।