পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতের আহমদাবাদ বিমানবন্দর থেকে ঢিলছোঁড়া দূরে এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার বিমানের ভয়াবহ দুর্ঘটনায় শোকাহত গোটা দেশ। মর্মান্তিক ওই বিমান দুর্ঘটনার পর দেশের আকাশ সীমার পাশাপাশি বিভিন্ন বিমানবন্দর থেকেই একাধিক উড়ান সংস্থার বিমানের যান্ত্রিক ত্রুটির খবরে রীতিমত উদ্বিগ্ন যাত্রীরা। বৃহস্পতিবার সাত সকালে যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ে উড়তে পারল না দুটি বিমান।
এদিন সকাল ৬ টা ৫৫ মিনিটে ১৫৫ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে শিলচরগামী ইন্ডিগোর একটি বিমান যাত্রা শুরু করে।নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে ওই বিমানটি ট্যাক্সিবে থেকে রানওয়ের দিকে এগোনোর সময় যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল সঙ্গে যোগাযোগ করেন অই বিমানের পাইলট। এরপরেই তড়িঘড়ি ওই বিমানটিকে ট্যাক্সিবে তে ফিরিয়ে আনা হয়।আরও পড়ুন:
এরপর বিমানের ত্রুটি সারিয়ে ঘণ্টাখানেক পর যাত্রীদের নিয়ে বিমা্নটি শিলচরের উদ্দেশে যাত্রা শুরু করে। এদিন কলকাতা থেকে শিলচরগামী বিমানের পাশাপাশি কলকাতা থেকে আগরতলাগামী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যায়।
কলকাতা বিমানবন্দর সুত্রের খবর, সকাল ৯.৪৫ নাগাদ আগরতলাগামী ৬ই৬০৬৮ইন্ডিগো বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে পৌঁছানোর সময় যান্ত্রিক ত্রুটির বিষয়টি এটিসি কে জানানোর পরেই যান্ত্রিক পরীক্ষার জন্য বিমানযাত্রা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়। পরে ত্রুটি সারিয়ে আগরতলার জন্য উড়ানের অনুমতি দেওয়া হয় ইন্ডিগোর ওই বিমানটিকে।আরও পড়ুন:
উল্লেখ্য, গত সপ্তাহে আহমদাবাদ বিমান দুর্ঘটনার পর একাধিক বিমানে ত্রুটি দেখা দেওয়ার পর আন্তর্জাতিক রুটে বিমান পরিবহন নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। আগামী ২০ জুন থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক রুটে ১৫ শতাংশ বিমান বন্ধ রাখা হবে বলে এয়ার ইণ্ডিয়া সুত্রের খবর।