পুবের কলম ওয়েবডেস্কঃ মধ্যযুগীয় বর্বরতা ছাড়া একে কি বা বলা যায়। হাতে ট্যাটু করে ৭৮৬ ( ইসলামিক পবিত্র সংখ্যা) লেখার অপরাধে কেটে নেওয়া হল যুবকের হাত এমনটাই অভিযোগ। যদিও যে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পাল্টা দাবি ওই যুক পরিবারের এক নাবালক কে যৌন হেনস্থা করে পালাচ্ছিল। সেই সময় তাড়া খেয়ে সে রেললাইনে পরে গিয়ে সে ডান হাত খুইয়েছে।
আরও পড়ুন:
উত্তরপ্রদেশের বাসিন্দা ইখলাখ সলমনি। যুবকের হাতে ট্যাটু করা ছিল ৭৮৬। উত্তরপ্রদেশের বাসিন্দা এই যুবক চাকরি নিয়ে আসেন হরিয়ানার পানিপথে। ইখলাখ অভিযোগ দায়ের করেছেন যে তার হাত কেটে নেওয়া হয়েছে।
ইখলাখের বিরুদ্ধেও দায়ের করা হয় যৌন হেনস্থার অভিযোগ। যদিও আদালতে ইখলাখের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আদালত খারিজ হয়ে গিয়েছে। ওই নাবালক , তার বাবা-মা এবং আত্মীয় পরিজনদের বক্তব্যের ভিত্তিতে ওই যুবককে আদালত দোষী সাব্যাস্ত করেনি। আদালতের পর্যবেক্ষণ ছিল ইখলাখকে দোষী সাব্যাস্ত করার মত যথেষ্ট প্রমাণ নেই।আরও পড়ুন:
তবে এই ঘটনার জেরে ইতিমধ্যেই ছড়িয়েছে চাঞ্চল্য। গত অগস্ট মাসে এই ঘটনা ঘটলেও এতদিন বাদে কেন দায়ের করা হল অভিযোগ আদালত সেই প্রশ্নও তুলেছে।
আরও পড়ুন: